ভালোবাসা দিবসে আরাফাত সানির সাথে দেখা করলেন নাসরিন।

 ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে কারাগারে দেখা করেছেন স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। সেখানে দুজনই হয়ে পড়েন আবেগপ্রবণ। অতীতের স্মৃতি নিয়ে তাদের মধ্যে কথা হয় দীর্ঘক্ষণ। সানির অনুরোধেই মঙ্গলবার নাসরিন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করতে যান।
নাসরিন সুলতানা  বলেন,  সে দেখা করতে আমাকে অনুরোধ করেছে। আমি তাঁর সাথে দেখা করতে গিয়েছি। সেখানে আমরা অতীতের স্মৃতি নিয়ে অনেকক্ষণ কথা বলি। মূলত ভালোবাসার টানে আমি তার সঙ্গে কারাগারে দেখা করতে যাই। হয়তোবা সে আজ বাইরে থাকলে অনেক আনন্দ হতো। আমরা কোথাও ঘুরতে যেতাম। ভালোই সময় কাটতো দুজনের। এই দিনে তাকে খুব মিস করছি।
গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সানির বিরুদ্ধে পর্যন্ত তিনটি মামলা করেন নাসরিন। https://youtu.be/wLuqJb6dSPM

মাধুরী দিক্ষীত নাচলেন,দশকের তুমুল জনপ্রিয় গান 'তাম্মা তাম্না ।

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় গান 'তাম্মা তাম্মা' এলো নতুন রূপে। বলিউডের সর্বকালের সেরা নৃত্যশিল্পী এবং একসময়ের সুপারস্টার মাধুরী দিক্ষীত অভিনীত 'থানেদার' ছবির সেই গানটির সঙ্গে এবার তাল মেলালেন এই প্রজন্মের তারকা আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান। আগামী ১০ মার্চ মুক্তি পাবে তাদের 'বদ্রিনাথ কি দুলহানিয়া' ছবিটি। সেই ছবিতেই দেখা যাবে গানটি।  
দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছিলেন বিখ্যাত কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ী এবং অনুরাধা পাড়োয়াল। নতুন করে গানটি তৈরি করলেন তানিষ্ক বাগচি। আর র‌্যাপ অংশটি গেয়েছেন বাদশাহ। এবার এই গানে কণ্ঠ দিয়েছেন আমিন সায়ানি। করণ জোহর পরিচালিত ছবির ট্রেইলারে যুক্ত করা হয়েছে গানটি। তবে পুরো গান প্রকাশের আগে দুটি ছোট ভিডিও পোস্ট করা হয়েছে টুইটারে।  
একটি ভিডিওতে আলিয়া আর বরুণকে নাচ শেখাচ্ছেন খোদ মাধুরী। আর একটিতে তাদের সঙ্গে গানের প্রচারে আছেন সঞ্জয় দত্ত। 'থানেদার' ছবির নায়ক ছিলেন তিনি। সঞ্জয় অবশ্য অবশ্য উদার মনেই সার্টিফিকেট দিয়ে জানিয়েছেন, আলিয়া-বরুণ একেবারে 'ম্যাজিক'।  

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে বিয়ে


জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে বিয়ের একটি কাবিননামা আদালতে দাখিল করেছেন মামলার বাদী নাসরিন সুলতানা। এতে তিনি দাবি করেছেন, পাঁচ লাখ টাকা কাবিনে এ বিয়ে সম্পন্ন হয়েছে। 

আজ রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে নাসরিন সুলতানার আইনজীবী রফিকুল ইসলাম জুয়েল এ কাবিননামা দাখিল করেন। তবে এর সত্যতার ব্যাপারে আরাফাত সানির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যে কাবিননামাটি আদালতে দাখিল করা হয়েছে তাতে দেখা যায়, পাঁচ লাখ এক টাকা দেনমোহরে ২০১৪ সালের ৪ ডিসেম্বর আরাফাত সানির সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ে পড়ানোর স্থান দেখানো হয়- মেরাদিয়া, থানা- খিলগাঁও, জেলা- ঢাকা। 

এ ছাড়া বিয়ের সময় আরাফাত সানির বয়স দেখানো হয়েছে ২৮ বছর আর কনের বয়স দেখানো হয় ২১ বছর। এ ছাড়া বিয়েতে কন্যা নাসরিন সুলতানাকে কুমারী দেখানো হয়েছে। বিয়ের কাজী ছিলেন মো. দেলোয়ার হোসেন।

ওই কাবিননামায় আরো উল্লেখ করা হয়েছে, বিয়েতে কনের উকিল বাবা ছিলেন আমিন বাজারের চানপুর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. মঞ্জুর হোসেন। তাঁর সাক্ষী ছিলেন দুজন। একজন হলেন, রাজধানীর তেজগাঁও এলাকার ৩২ সাউথ বানিপাড়া এলাকার শফিক উদ্দিনের ছেলে সোহরাব হাফিজ। অন্যজন তেজগাঁওয়ের ৩৯/১ সাউথ কুনিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সাহিদ হাসান। 

বিয়ের শর্তাদির মধ্যে রয়েছে- সময়োপযোগী ভদ্রোচিতভাবে আরাফাত সানিকে মাসিক খোরপোশ দিতে হবে।

এ ছাড়া স্বামী-স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতাও অর্পণ করেছেন। শর্ত হিসেবে দেখানো হয়েছে, স্বামী নিরুদ্দেশ, পুরুষত্বহীন, চরিত্রহীন কিংবা বনিবনা না হইলে বিবি যখন ইচ্ছে করবে নিজ নসফের প্রতি বায়েন তালাক গ্রহণ করতে পারবেন বলেও আদালতে দাখিল করা কাবিননামায় উল্লেখ করা হয়েছে। এতে বিয়ের সময় দুজন সাক্ষীর নামও দেওয়া হয়েছে। তাঁরা হলেন ৩২ সাউথ কুনিপাড়ার রূপা ইসলাম এবং আমিনবাজারের সরদারবাড়ির আনোয়ারুল হক শরীফ। 

নাসরিন সুলতানার করা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আজ সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে একদিনের রিমান্ডে পাঠান আদালত।

সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এনটিভি অনলাইনকে  জানান, ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে মামলা করেন। তাঁর দাবি, সানির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক আছে। তাঁদের অন্তরঙ্গ কিছু ছবি সানি ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন।

ইমু, এক রাতের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন

সম্ভাবনাময়ী অভিনেত্রী আলভিরা ইমু।   ‘জানে মন তুই জীবন’ নামের ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় উঠে আসেন নবাগত নায়িকা আলভিরা ইমু। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নেন এই ছবি তিনি করবেন না।    তবে এবার পরপর দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা।   ‘এক রাতের জন্য’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইমু।
গত বুধবার পরিচালক অপূর্ব-রানার ‘এক রাতের জন্য’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো  নিশ্চিত হয় নি।

সুন্দর গড়নের ইমু শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। যেখানে শাকিব খানের বিপরীতে প্যারালাল চরিত্র হলেও অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন সেখানে ইমু ছবিটি থেকে নিজেকে প্রথ্যাহার করে নিলেন। এটা বিস্ময়কর বটে।   ইমু বলেন, আসলে আমার পরিবারের পূর্ণ সমর্থনে মিডিয়ায় এসেছি। এখানে ভালো কাজ করতে চাই। যে কাজটিকে মনে হবে ভালো সেটি আমি করবো।

‘জানে মন তুই জীবন’ ছবিটি ছেড়ে দেওয়ার সময় ইমু বলেছিলেন, 'নায়িকা মানে কারো গৃহপালিত পশু নই যে দড়ি ধরে টান দিলেই সেদিকে ছুটতে হবে। আমি কারো প্রতি অভিযোগ করছি না। তবে এটুকু বলব, ভালো পরিবারের ছেলেমেয়েরা যদি বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করতে না পারে, তাহলে আমাদের চলচ্চিত্র কোনো দিনই উঠে দাঁড়াতে পারবে না। ’
ইতোমধ্যে নাচ-গান-মারপিটের বিষয় গুলো রক্ত করেছেন এই অভিনেত্রী।   নর্দার্ন ইউনিভার্সিটিতে বিবিএতে অধ্যয়নরত এই অভিনেত্রী জানান আগামী মার্চের ১০ তারিখ থেকে 'এক রাতের জন্য' ছবির শুটিং শুরু হবে।  
ইমু বলেন, খুব জোরালো ইচ্ছে নিয়েই এই শোবিজে এসেছি। নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে জায়গাটাকে ধরে রাখতে চাই। একই সাথে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য আমার চেষ্টা থাকবে সর্বাত্মক।  

নাইলা নাঈম কিভাবে, মিডিয়াতে নিজের অবস্থান তৈড়ি করছেন

অনেক আগের নায়লা। নায়লা নাঈম তখন একেবারে নপতুন। মিডিয়াতে নিজের অবস্থান তৈড়ি করছেন। তখন ফেসবুকে শেয়ার করা ছবিগুলো বেসাহ শেয়ার করা হতো। এইরকম কিছু ছবি খুঁজে পাওয়া গেল।   ছবি গুলো তুলেছিলেন একটি ফ্যাশন হাউজের জন্য। তখন তো ফ্যাশন হাউজের কাজ দিয়েই নায়লার মডেলিং ক্যারিয়ার শুরু করছিলেন।  
নায়লাকে জিজ্ঞেস করা হলো কত আগের ছবি এগুলো? কিছুটা নস্টালজিক হলেন।   নায়লা বললেন, এই ছবিগুলো তোলা হয়েছিল ২০১২ সালের দিকে। ডোরস ফ্যাশন হাউজ নামের একটিও ফ্যাশন হাউজের ফটোশুটে তোলা।   আমি তখন নতুন। আমার সাথে ছিল মুমতাহীনা টয়া, জান্নাতুল পিয়া।   সম্ভবত এটা ছিল আমার তিন নম্বর কি চার নম্বর কাজ।
নায়লা শুরু থেকেই সাহসী ছিলেন, সাহসীকতা আর পেশাদারিত্বই তাকে আজকের অবস্থানে এনেছে। দারুণ কমিটেড এই মডেল।   তিনি বলেন, আমি কমিটমেন্টের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করি। ছোট ছোট কাজ থেকেই আজকে এই অবস্থানে এসেছি।

আবসশেষে ভিন ডিজেলের সন্তানের মা হতে চান দীপিকা!



‘xXx: Return of Xander Cage’-এ দীপিকা পাডুকোনের সঙ্গে ভিন ডিজেলের রসায়ন বেশ প্রশংসা পেয়েছে। বলিউডের ডিম্পল কুইনের সঙ্গে মাচো ভিন ডিজেলের অনস্ক্রিন কেমিস্ট্রি অলরেডি ঝাঁঝ ধরিয়ে দিয়েছে বি টাউনে। কানাঘুঁষো কম শোনা যাচ্ছে না। সেই গুঞ্জনের আগুনেই এবার খানিকটা ঘি ঢালল বলিউডের দীর্ঘাঙ্গী সুন্দরী। দীপিকা নাকি ভিনের সন্তানের মা হতে চান। তবে কী সত্যিই ঘুচল রণবীরের সঙ্গে প্রেম?
সংবাদসংস্থা আইএএনএস সূত্রে জানা যায়, হলিউডের একটি শো-তে এই ইচ্ছার কথা নিজে মুখে প্রকাশ করেছেন দীপিকা। শো-এর হোস্ট এলেন ডিজেনেরস ভিন ও দীপিকার রসায়ন নিয়ে প্রশ্ন করায়, টোল ফেলা হাসি চেপে ডিপস বলেন, “আগুন ছাড়া কি ধোঁয়া বের হয়। ” এলেন দীপিকার কাছে জানতে চান, “ছবিতে তো বেশ রোমান্স দেখা গেছে। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি তা আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু?”
জবাবে দীপিকা বলেন, “আগুন ছাড়া ধোঁয়া বের হয় না। ”
আসল টুইস্ট আসে এরপরই। বি টাউনের লেগি ল্যাস দীপিকা বলেন, “সবই আমার মাথায় ঘুরছে। হয়তো আমার মাথায় ঘুরছে ভিন ডিজেলের সঙ্গে আমি সুন্দর সন্তানদের জন্ম দিই। এগুলো সবই কিন্তু আমার মাথায় ঘুরছে। ”
দীপিকা বারবার খালি বলে গেলেন, সবই মাথায় ঘুরছে। মনে হল তা বাস্তবে হচ্ছে না বলে বড্ড কষ্ট তার। ঠিক বোঝা যাচ্ছে না, দীপিকা কী চাইছেন। দীপিকার হলিউডি মস্তানিতে কী তবে কপাল পুড়ল বাজিরাওয়ের? ঠিক বোঝা যাচ্ছে না। 
আজ বৃহস্পতিবার রমেডি নাও চ্যানেলে দেখা যাবে এই শো। পুরো শো টেলিকাস্ট হলেই বোঝা যাবে আর কী কী সাধ প্রকাশ করেছেন দীপিকা।

নীতা অম্বানি, যার সকালের এক কাপ চায়ের দাম তিন লক্ষ টাকা

নীতা অম্বানি। তিনি ভারতের অন্যতম ধনকুবেরের ঘরণী। শুধ তাই নয়, মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেট টিমের মালকিন তিনি। ভারতের অন্যতম ফ্যাশনিস্তাও তিনি। তাঁর সম্পর্কে জানতে কে না আগ্রহী?

নীতা অম্বানি

ভারতের মধ্যবিত্ত ঘরণীদের কাছে ‘উইশ ফুলফিলমেন্ট’ নীতা অম্বানির সকালের এক কাপ চায়ের দামই যে তিন লক্ষ টাকা!
হ্যাঁ। ঠিকই শুনেছেন। তাঁর অনেক শখের মধ্যেও এটাও একটা। জাপানের প্রাচীনতম ক্রকারি ব্র্যান্ড নরিতাকে থেকে ২২ ক্যারাট সোনা ও প্ল্যাটিনাম খচিত ক্রকারি সেট কেনেন। যার দাম দেড় কোটি টাকা। এক কাপ নরিতেক চায়ের দাম তিন লক্ষ টাকা।
শুধু চা নয়। ঘড়ি, ব্যাগ, জুতো নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে তিনি। তাঁর ঘড়ির কালেকশনে রয়েছে বুলগারি, র‌্যাডো, গুচি, কেলভিন ক্লেন, ফসিল বিশ্বের সেরা ব্র্যান্ডগুলি। হ্যান্ডব্যাগের তালিকায় রয়েছে স্নেল, গোয়ার্ড ও জিমি চু। যার দামই শুরু হয় ৩০ লক্ষ টাকা থেকে।
জুতোর ব্যাপারেও তাঁর পছন্দটা একেবারেই আলাদা। পাদ্রো, গ্রাসিয়া, জিমি চু, পেলমোধা, মার্লিন ব্র্যান্ড শোভিত জুতোর র‌্যাক থেকে একই জুতো কখনই দু’বার পরেন না তিনি। ন’বছর আগে তাঁর জন্মদিনে স্বামীর কাছ থেকে উপহার পেয়েছিলেন ৬০ লক্ষ মার্কিন ডলার মূল্যের এয়ারবাস
২০১৬ সালের নিরিখে মুকেশ অম্বানির সম্পত্তির পরিমাণ ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার।

ভেজালময় সালমান খান

ভেজালময়  সালমান খান

৫১ বছর নয়, সালমানের আসল বয়স অন্য   

১6 জানুয়ারি, ২০১৭ ১2:00

৫১ বছর নয়, সালমানের আসল বয়স অন্য!
প্রতি বছর বলিউড স্টার সালমান খানের জন্মদিন পালিত হয় ২৭ ডিসেম্বর। দেশে এবং বিদেশে সালমান ভক্তদের কাছেও এটি আনন্দের দিন।
সেই মতো ২০১৬-র ২৭ ডিসেম্বরও পালিত হয়েছে সালমানের জন্মদিন। জানা ছিল, ১৯৬৫ সালে তাঁর জন্ম। সেই অনুযায়ী ২০১৬ সালে তাঁর ৫১তম জন্মদিন পালিত হয়। কিন্তু সম্প্রতি একটি ভোটার কার্ডের খবর প্রকাশ্যে এসেছে, যেটি সালমান খানের প্রকৃত বয়স সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।  
মূল ঘটনা কিছু দিন আগে হায়দারাবাদের পুরানা শহরে আয়োজন হয়েছিল একটি পৌরভোটের। সেই ভোটেই একটি ভোটদান কেন্দ্রে এক ব্যক্তি এক বিচিত্র ভোটার কার্ড নিয়ে ভোট দিতে হাজির হন। ভোটার কার্ডে নামের জায়গায় লেখা ছিল সালমান খান এবং ছবির জায়গায় ছিল অভিনেতা সালমান খানের ছবি। ভোটারের বাবার নাম হিসেবে লেখা ছিল সেলিম খানের নাম, যিনি আসলে অভিনেতা সালমানের বাবা। সেই কার্ডেই দেখা যায়, সালমানের বয়স লেখা রয়েছে ৬৪ বছর। 
 
আর এই কার্ড নিয়ে যিনি ভোট দিতে হাজির হয়েছিলেন, তিনি আদৌ অভিনেতা সালমান খান নন। এমনকি তাঁর নামও সালমান নয়। তা হলে এমন অদ্ভুত একটি ভোটার কার্ড তাঁর কাছে এল কী করে? এই বিষয়ে ভোটকর্মীরা ওই ব্যক্তিকে চেপে ধরতেই তিনি জানান, তিনি দরিদ্র, এবং লেখাপড়া জানেন সামান্যই। তিনি ভোটার কার্ড পাওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নাম নথিভুক্ত করেছিলেন এবং ছবি তুলেছিলেন। কিছু দিন পরে নির্বাচন কর্মকর্তারা এই কার্ডটিই তাঁর হাতে তুলে দেন। কার্ডে নিজের ছবি দেখতে না পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে প্রশ্ন করলে, তাঁরা নাকি বলেন, এই কার্ড নিয়ে ভোট দিতে তাঁর কোনও অসুবিধা হবে না। তিনি কার্ডটি নিয়ে বাড়ি চলে আসেন।  
ওই ব্যক্তির কথাবার্তা শুনে তাঁকে নিরপরাধ বলেই মনে হয়েছিল সংশ্লিষ্ট ভোটকর্মীদের। তাঁরা তাঁকে ছেড়ে দেন। অবশ্য তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি। যদিও ভোটার তালিকার নির্দিষ্ট জায়গাতেও অভিনেতা সালমানের ছবিসহ নামই ছাপা রয়েছে বলে জানান ভোটকর্মীরা। ওই ব্যক্তি যদি নিরপরাধ হন, তা হলে পরোক্ষে এটাই ধরে নিতে হয় যে ভোটার কার্ড ইস্যু করার সময়েই কোনও গোলমাল হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরেই সে ক্ষেত্রে দায় বর্তায়।  
এ ব্যাপারে ভোটকর্মীরা বলছেন, কোনও ভাবে ভুলবশত সালমানের নাম, পিতৃপরিচয় এবং ছবি ওই ব্যক্তির ভোটার কার্ডে চলে এসেছে। আর পুরানা শহরের বাসিন্দারা বলছেন, তাঁদের ভোটার কার্ডে এমন ভুল মাঝেমধ্যে ঘটছে।  
এ প্রসঙ্গে পুরানা শহরের এক বাসিন্দা সৈয়দ হায়দার সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে বহু লোকের এখনও ভোটার কার্ডই নেই। আবেদন করেও তাঁরা কার্ড পাননি। অনেকের নাম আবার বিনা নোটিশেই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ’ 
এই বিচিত্র ভোটার কার্ডটি সম্পর্কে সালমানের মন্তব্য অবশ্য মেলেনি। কিন্তু এমন গুঞ্জন শোনা যাচ্ছে, কার্ডে প্রকাশ পাওয়া তথ্যগুলি অভিনেতা সালমান খান সংক্রান্তই। আপামর ভক্তদের কাছে নিজের প্রকৃত বয়স গোপন করলেও নির্বাচন কমিশনকে ঠিক তথ্যই দিয়েছিলেন অভিনেতা। সেই তথ্যই কোনও ভাবে অন্য এক ভোটারের পরিচয়পত্রে ছাপা হয়ে গিয়েছে, এমন দাবিও করছেন কেউ কেউ। যদিও সেই দাবির সত্যতা নিয়ে সংশয় রয়েছে। 
সূত্র: এবেলা

এক সপ্তাহ যাবৎ শাকিবের বাড়িতে নুসরাত ফারিয়া

শাকিব খানের বাড়িতে ৭ দিন ধরে রয়েছেন নুসরাত ফারিয়া। যদিও শাকিব নিজেই তার বাড়িতে নেই।

তিনি রয়েছেন এফডিসিতে 'অহংকার' ছবির শুটিংয়ে। থাকতে হচ্ছে ঢাকায়। কলকাতা থেকে ফিরেই এফডিসিতে ব্যস্ত হয়ে গেছেন এই তারকা।

এদিকে, পুবাইলে শাকিব খানের শুটিং বাড়ি 'জান্নাত' এ সকাল থেকে মধ্যরাত  থাকছেন নুসরাত ফারিয়া। শুধু ফারিয়াই নন, আরো থাকছেন আরিফিন শুভসহ জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত 'ধ্যাৎ​তারিকি' ছবির পুরো শুটিং ইউনিট। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। শামীম আহমেদ রনী  বলেন, গত ৮ তারিখ থেকে আমরা শাকিব ভাইয়ের এই শুটিং বাড়িতে 'ধ্যাৎ​তারিকি' শুটিং করছি। দারুণ একটা জায়গা। এখানে আমরা ১৫ জানুয়ারি পর্যন্ত টানা শুটিং করব। ছবিতে নুসরাত ফারিয়া ও শুভ অভিনয় করছেন। এ ছাড়াও রৌশান, ফারিন, সুষমা। কলকাতা থেকেও বেশ কয়েকজন অভিনয়শিল্পী আসবেন বলে তিনি জানান।
'ধ্যাৎ​তারিকি' ছবিটি একটি কমেডি ধাঁচের ছবি। এখানে নুসরাত ফারিয়া বাঙালি ঘরানার সাদামাটা এক নারী হিসেবে নিজেকে ধরা দেবেন।

রণবীরের সঙ্গে সোনমের বিয়ে?

রণবীরের সঙ্গে সোনমের বিয়ে?

রণবীরের সঙ্গে সোনমের বিয়ে? কফি উইথ করণে করিনা বললেন...



বলিউডের দু'তিনজন 'মোস্ট এলিজিবল ব্যাচেলর'-এর অন্যতম তিনি। তাঁর সঙ্গে কখনও ক্যাটরিনা কাইফকে কোনও নির্জন সমুদ্র সৈকতে দেখা গিয়েছে। কখনও আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর অনবদ্য কেমিস্ট্রি নিয়ে নানা গল্প ছড়িয়েছে। কিন্তু রণবীর কপূর কার সঙ্গে স্টেডি রিলেশনশিপে রয়েছেন, তা নিয়ে রহস্যের জাল রয়েই গিয়েছে। কার সঙ্গে শেষ পর্যন্ত ঘর বাঁধবেন রণবীর, সে কথা ফ্যানদের কাছে তো নয়ই, বলিউডের অন্দরমহলের কাছেও স্পষ্ট হচ্ছে না। কিন্তু রণবীরের বিয়ে সম্পর্কে 'কফি উইথ করণ'-এ রণবীরের দিদি যা জানালেন, তাকে বিস্ফোরক বললেও কম বলা হয়।
সোনম কপূরের সঙ্গে রণবীরের বিয়ের কথা বললেন করিনা কপূর খান।
ক্যামেরার সামনেই কথাটা বললেন। সোনমকে পাশে নিয়ে বললেন!
'বীরে দি ওয়েডিং' ছবিতে করিনা এবং সোনমকে এক সঙ্গে দেখা যাবে। সে ছবির মুক্তির আগে কর্ণ জোহরের জনপ্রিয় শো'য়ে মুখ দেখিয়েছেন করিনা-সোনম। শুধু সহ-অভিনেতা নন, করিনা-সোনম পরস্পরের খুব ভাল বন্ধুও। শুধু করিনা নন, তাঁর দিদি করিশ্মার সঙ্গেও সোনমের সম্পর্ক বেশ ভাল। যে কোনও বিষয়ে কপূর পরিবারের এই দুই বোনকে সোনমের পাশে দাঁড়াতে দেখা যায়। করিনা এ বার প্রকাশ্যে জানিয়ে দিলেন, যে তাঁরা দুই বোন তাঁদের ভাই রণবীরের পাশে সোনমকে দেখতে চাইছেন।


'কফি উইথ করণ'-এ করিনা ও সোনম। ছবি: সংগৃহীত।
রণবীর-সোনম রোম্যান্সের গল্প কিন্তু বলিউডে নতুন নয়। সঞ্জয় লীলা বনশালির ছবি 'সাওয়ারিয়া'তে দু'জনেরই ডেবিউ হয়েছিল। তখনই দু'জনকে নিয়ে গুঞ্জন ছিল। পরে তা থেমে যায়। কিন্তু করিনা 'কফি উইথ করণ'-এ যা জানিয়েছেন, তাতে আবার গুঞ্জন শুরু হতেই পারে।
করিনা জানিয়েছেন, তিনি এবং তাঁর দিদি করিশ্মা চান ভাই রণবীরের সঙ্গে সোনমের বিয়ে হোক। সোনম বন্ধু থেকে ভাই-বউ হয়ে উঠুন।
করিনার এই মন্তব্যের সময় পাশেই ছিলেন সোনম। তিনি এক গাল হেসেই যোগ দিয়েছেন সে আলোচনায় এবং জানিয়েছেন, 'হাজব্যান্ড' নয়, 'ফ্রেন্ড' হিসেবে রণবরীকে পাশে চান তিনি।

নায়িকার, বিয়ের আগেই প্রেগন্যান্ট?


গত অক্টোবরে বয়ফ্রেন্ড দিনো লালভানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিসা হেডেন। শোনা গিয়েছিল, বিয়ের আগেই নাকি প্রেগন্যান্ট হয়ে পড়েন লিসা। সে জল্পনার ইতি টানলেন খো
দ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন, তিনি সন্তানসম্ভবা।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। শোনা গিয়েছিল ওই ছবির শুটিং চলাকালীনই নাকি প্রেগন্যান্ট ছিলেন নায়িকা। তবে তা জানতে দেননি কাউকেই।
সে সময় মুম্বইয়ের একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, দিনোর সঙ্গে বিয়ের দিন এগিয়ে নিয়ে আসার কারণ লিসার প্রেগন্যান্সি। অন্য একটি ছবির জন্য টানা ২০ দিনের ডেট চাওয়া হলে তিনি জানিয়ে দেন, এখনই অন্য কোনও প্রজেক্ট নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

আপাতত ফুকেটে ছুটি কাটাচ্ছেন লিসা। সেখানেই বিকিনি পরে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন। বলি টাউনের অনেকেই বলছেন, সদ্য মা হওয়া করিনা কপূরের পথে হাঁটছেন লিসা। কারণ প্রেগন্যান্সি পিরিয়ডে করিনা হয়ে উঠেছিলেন বলিউডের অন্যতম ফ্যাশন আইকন। এ বার সে পতে হাঁটতে চলেছেন লিসাও।

অনেকদিন বাদে কড়া অ্যাকশন দৃশ্যে বাজিমাত করবেন শাহরুখ\https://youtu.be/wBWEDlICU4A

অনেকদিন বাদে কড়া অ্যাকশন দৃশ্যে বাজিমাত করবেন শাহরুখ\https://youtu.be/wBWEDlICU4A

১২  জানুয়ারি, ২০১৭, ১৩:০৪:০৪
Shahrukh Khanhttps://youtu.be/wBWEDlICU4A

‘রইস’-এর শুটিংয়ে শাহরুখ।

পর্দায় রোমান্স করাটা তাঁর ডান হাতের খেল। আর তাই তো তিনি ‘রোমান্স কিঙ্গ’। অ্যাকশন দৃশ্যে তাঁকে খুব কম দেখতেই অভ্যস্ত আমরা। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর হালকা মারপিটের দৃশ্য দেখেই অনেকের চোখ কপালে উঠেছিল। আহা! কেননা রোমান্স কিঙ্গকে অনেকে দেখতেই চান না মারপিট করতে। কিন্তু পর্দার হিরো, ভিলেনের থোঁতা মুখ ভোঁতা করবেন না বললে চলে। হোক না শাহরুখ। হোক না কিঙ্গ খান। ‘আনজাম’ আর ‘ডর’ ছবিতে তো বেশ তাক লাগিয়েছিলেন মারপিট করে। আসল কথাটা হল সবই অভিনয়ের কামাল। আবার একবার শাহরুখকে দেখা যাবে অ্যাকশন সিকোয়েন্সে মাত করতে। চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি অনেক কসরত করেছেন।

‘রইস’-এর ট্রেলারে সকলে সে আঁচ পেয়েছেন। আবার আইটেম নম্বর থেকে নতুন রোমান্টিক গান, যেখানে যেমন সেখানে ঠিক তেমনটাই শাহরুখ। প্রেমালাপ তো আছেই, কিন্তু এই ছবিতে শাহরুখ এক্কেবারে খাঁটি অ্যাকশন স্টান্ট করেছেন। প্রায় পাঁচটিরও বেশি ছোট বড় অ্যাকশন সিকোয়েন্স করেছেন শাহরুখ। বস্তির সরু গলি থেকে রাজপথের বড় বড় অট্টালিকা, সব জায়গাতেই দাপটের সঙ্গে রাজত্ব করবেন ‘রইস’।
‘রইস’-এর একটি দৃশ্যে শাহরুখ। 
‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া এবং শাহরুখ দুজনেই স্বীকার করেছেন যে এই ছবিতে অ্যাকশন দৃশ্যের বিশেষ প্রয়োজন ছিল। আর সেই চাহিদা পূরণ করতে হলিউডের ফাইট মাস্টারদের হাজির করা হয়েছিল সেটে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে রইস।

পরিমনির নতুন ছবি

পরিমনির নতুন ছবি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরী মনি অভিনীত চলচ্চিত্র ‘কত স্বপ্ন কত আশা’ আগামী ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নতুন বছরে এটিই পরী অভিনীত মুক্তি পেতে যাওয়া প্রথম চলচ্চিত্র। সিনেমাটিতে পরীর বিপরীতে রয়েছেন অভিনেতা বাপ্পী চৌধুরী।
সিনেমার গল্পে দেখা যাবে, ভালো একজন শিল্পী হতে চান পরী ব্যানার্জি। তবে এই শিল্পী হতে গিয়ে সমাজের নানা কুচক্রী মহলের হাতে পড়তে হয় তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করেন নায়ক বাপ্পী চৌধুরী।
ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা ওয়াকিল আহমেদ। ওয়াহেদ রহমান প্রযোজিত পরী মনি, বাপ্পী ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, সেলিম, ডিজে সোহেল ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২টায় রাজধানীর বলাকা সিনেমা হলে এ ছবির প্রিমিয়ার অনুষ্ঠান হবে।

its my 1st post

its my 1st post

৩ হাজার ফুট ওপরে ফেরদৌস-রিদ্ধার শুটিং

জন্মের পর বাবাকে দেখেনি রিদ্ধা। এমনকি তার বাবা কে তাও জানে না সে। এভাবেই পিতৃহীন রিদ্ধার ১২ বছর কেটে যায়। রিদ্ধার বাবা কে এমন প্রশ্নের মুখোমুখি অনেকবারই হতে হয় তাকে। কিন্তু কোনো উত্তর দিতে পারে না রিদ্ধা। পিতৃ পরিচয়হীনতার যন্ত্রনা সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেয় রিদ্ধা। তাই পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দেয় সে। ঠিক এমন মুহূর্তে তাকে বাঁচাতে এগিয়ে আসে চিত্রনায়ক ফেরদৌস। তবে এটা বাস্তব জীবনের নয়, ‘মেঘকন্যা’ শিরোনামে সিনেমার গল্পে এমন দৃশ্য দেখা যাবে।
গত ৩ জানুয়ারি থেকে বান্দরবান নীলাচল পাহাড়ে এ সিনেমার শেষ লটের দৃশ্যায়ন শুরু হয়। মিনহাজ অভি পরিচালিত এ সিনেমার শুটিং গত রোববার (৮ জানুয়ারি) শেষ করে ঢাকায় ফিরেছে শুটিং ইউনিট  বলে জানান।
এ প্রসঙ্গে মিনহাজ অভি বলেন, ‘‘মেঘকন্যা’ সিনেমার শেষ লটের শুটিং শেষ করেছি। এখন এডিটিং করে ডাবিং শুরু করব। সবকিছু শেষ করে আগামী পয়লা বৈশাখ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’’
শেষ লটের শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘রিদ্ধা তার বাবার পরিচয় না পেয়েই আত্মহত্যা করতে যায়। পাহাড়ের তিন হাজার ফুট ওপর থেকে লাফ দেয় রিদ্ধা। দীর্ঘ ছয় ঘণ্টা এই দৃশ্যের শুটিং করেছি।’
সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন মিনহাজ অভি। এতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন নিঝুম রুবিনা। গত বছরের ৭ নভেম্বর এ সিনেমার শুটিং শুরু হয়। গত বছর ২২ আগস্ট ঢাকার লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলসহ বিভিন্ন স্থানে রোমান্টিক  কিছু দৃশ্যের শুটিং হয়েছে।
এ সিনেমার গানের সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল ও শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেন মাসুম বাবুল।